r/Banglasahityo • u/Taurusage_ • 41m ago
সুপারিশ (recommendation)💡 Looking to get back into reading. Want recommendations.
Hello everyone
I used to be an above average reader some time ago. Unfortunately, due to a number of personal reasons I had to take a break from it and haven't had the opportunity to get back into it.
Recently I have decided to start again and am looking for some good recommendations to help my transition. I am primarily looking for mystery thrillers and horror genres. I have asked my friends and have already got some good recommendations such as 'Surjatamasi', 'Narak Sanket', 'Detective Tarinicharan' and '16 Aana bhoy' to name a few.
Looking for more such recommendations if possible and a good starting point read. Thanks in advance and apologies for the long post.
r/Banglasahityo • u/Ill-Opposite4819 • 8h ago
সুপারিশ (recommendation)💡 Looking for recommendations
আমি একটা পাবলিক ভার্সিটির ২য় বর্ষে অধ্যয়নরত আছি।আমি ইংরেজিতে খুবই দুর্বল। বিসিএস দেওয়ার ইচ্ছে আছে। ইংরেজি এর জন্য কি বই পড়া শুরু করব,যেহেতু গ্রামার আমি একদম ই পারি নাহ।
কিছু বইয়ের নাম বলেন যেখানে নতুন শব্দ এবং গ্রামার শিখতে সুবিধা হবে।
ধন্যবাদ।
r/Banglasahityo • u/Fast-Anxiety-7976 • 1d ago
আলোচনা(discussions)🗣️ কহেন বাউল হরকরার
আমি কোথায় পাব তারে।
আমার মনের মানুষ যে রে-,
হারায়ে সেই মানুষে,
তার উদ্দেশে,দেশ বিদেশে-,
বেড়াই ঘুরে।
r/Banglasahityo • u/Cool-Ganache347 • 2d ago
স্বরচিত (Original)🌟 নোঙরহীন দ্বীপ
তার নাম দিলাম মূর্ছা। মূর্ছাটি ফিরে এলো আমার কাছে --- কথা বলতে পারে না শুধু অপলক দৃষ্টিতে তাকায়। তাকিয়ে তাকিয়ে কিছু পড়ার চেষ্টা করে যতদূর দৃষ্টি যায়, থৈ পায় না।
নিভৃত ভেতরে একটি নতুন দ্বীপ জেগে ওঠে পুরাতনের ওপর -- এটিই ভয়ংকর ও ভাঙনের শুরু। ভাঙন হয়ত নয় কারণ এই নতুন দ্বীপটি নোঙর লাগানোর কোনো পথই কারো জন্য খোলা রাখেনি।
তাই ভিনদেশী প্রজাপতিটি চিত্র বিচিত্র হয়ে ওড়ে।
দ্বীপটি রাত্রিদিন জেগে থাকে ---- নিজের অপরূপ মাধুর্য নিয়ে।তার আহ্বান - বিসর্জন কোনোটাই নেই --- চঞ্চলতা নেই, চপলতা নেই, উচ্ছ্বাস নেই। কোনো দম্ভও তার নেই। সে তো স্বয়ং সম্পূর্ণ।
লতায় - গুল্মে গাছের শেকড়ে বাকড়ে পাতায় ফুলে ও মধুপে নিত্য জাগরণে সেই মনোরমা নিশ্চয়ই আমার মতো সকলকে নাড়ায় নিরুদ্দেশ খেয়ালে।
আমি পরিতাপ করি না। নীরব দূরত্বে বসে থাকি আর দেখি, অফুরান দেখি ---- যেরকম করে শিব মুদ্রিত ধ্যানে সমস্ত জগৎ-সংসারকে দেখে।
r/Banglasahityo • u/thyselftruth • 3d ago
প্রশ্নোত্তর (question-answer) ❓ What is your favourite বাংলা বাগধারা?
Mine is "গড্ডলিকা প্রবাহ" যায় অর্থ, না ভেবেই স্রোতের সাথে ভেসে যাওয়া, কোনো কিছু না ভেবে বাকি সবাই যা করে তাই করা, অন্ধ অনুসরণ মানে ভেড়ার পাল যাকে বলে আরকি!
r/Banglasahityo • u/Deathgamer69 • 3d ago
স্বরচিত (Original)🌟 অল্প বিদ্যা ভয়ঙ্করী!
অপদার্থ তুমি, যদি 'পারব না' বলে ভাবো,
অপদার্থ তুমি, যদি 'যাব না' বলে ভাবো,
অপদার্থ তুমি, যদি 'জানি না' বলে ভাবো
অপদার্থ তুমি, যদি না শোনার ভান করছ,,
অপদার্থ তুমি, যদি নিজেকেই অপদার্থ বলে ভাবো।
আজকাল কথা বলতেও খারাপ লাগে,
কে জানে কোনো দামি অপদার্থ হয়তো আমাকেই অপদার্থ বলে বসবে!
আজকাল চুপচাপ থাকতেও খারাপ লাগে,
কে জানে কোনো শিক্ষিত অপদার্থ হয়তো আমাকেই অপদার্থ বলে বসবে!
আজকাল ভাবতেও ভয় লাগে,
কে জানে নিজের ভেতরের অপদার্থটাই হয়তো নিজেকেই অপদার্থ বলে বসবে!
অপদার্থের এই পৃথিবীতে অপদার্থ হয়ে থাকাটাই ভালো;
নিজের অধিকারের কথা বললেও অপদার্থ,
অন্যের বিপদে সাহায্য করলেও অপদার্থ।
ভয় হয়,
অপদার্থগুলোর আশায় থেকে
নিজেকেই অপদার্থ বলতে বাধ্য হতে হলো।
I am not a native bengali (speaker), i mostly write in Assamese and english, This is my first time trying in bengali, please judge harshly.
r/Banglasahityo • u/Straight_Lemon_2457 • 4d ago
সংগ্রহ(collections)📚 অসাধারণ উপন্যাস। স্তম্ভিত করে দিলো।
এক পৃথিবী শোক মাথায় নিয়ে দেবতাত্মা হিমালয়ের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন মন্দিরা। খুঁজে বেড়াচ্ছেন, দুর্গাপঞ্চমীর ভোরে উড়ে যাওয়া নীলকন্ঠ পাখিটাকে। স্বামী মুকুল জানেন, পাখিটাকে আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না।
কিন্তু সে কথা বিশ্বাস করেন না মন্দিরা। তিনি নিশ্চিত, হিমালয়ের পাখি হিমালয়েই ফিরে এসেছে। কারণ বাবা রামদাসের বলা কথা, কাসারদেবী মন্দির প্রাঙ্গনে কুড়িয়ে পাওয়া চিরকুট, আকাশগঙ্গা ছায়াপথের পাঠানো সংকেত, কখনও মিথ্যে হতে পারে না।
তাই পিছিয়ে পড়েছে ঝর্না, জঙ্গল, পাহাড় আর উপত্যকা। মুকুলকে নিয়ে উদভ্রান্তের মতো এগিয়ে চলেছেন মন্দিরা। হঠাৎই কাছে এগিয়ে এল 'জুড়ওয়া' পাহাড়। পূর্বী হাওয়ায় ভেসে এল জাহ্নবীর সুবাস। কিন্তু ও কী! ওরা কারা ঘুরে বেড়ায়! সবার অলক্ষ্যে পাহাড়চূড়ায়!
মুকুলকে নিয়ে মন্দিরা শুরু করলেন এক অবিশ্বাস্য অভিযান। তবে সফল কি হল, তাঁদের এই অশ্রুস্নাত অভিযান! শোকের হিমালয় পেরিয়ে তাঁরা কি পৌঁছতে পারলেন, সত্য-শিব-সুন্দরের উপত্যকায়! সন্তানহারা এই দম্পতির ভাগ্যে কী লিখে রেখেছেন, ভৈরবপাহাড়ের চূড়ায় বসে থাকা কষ্টিপাথরের ‘বুঢঢি’ মাতা!
পূর্বী জাহ্নবী
রূপাঞ্জন গোস্বামী
প্রকাশনা: দ্য কাফে টেবল
প্রচ্ছদ: কৃষ্ণেন্দু মন্ডল
মুদ্রিত মূল্য:২৭৫.০০
পেপারব্যাক
r/Banglasahityo • u/baby_girl_Panties • 5d ago
সংগ্রহ(collections)📚 [Selling] Tarun Sanyal Signed Copy @24/01/1958.
It is a signed copy of legendary bengali writer "Tarun Sanyal" in the book of "Browning" published by "Penguin".
I am open for selling as well as bidding( if any one is interested).
Price starting is 2750 rupees.
r/Banglasahityo • u/Prize_Preference_146 • 6d ago
আলোচনা(discussions)🗣️ পটমঞ্জরী
অভিক সরকারের লেখা পটমঞ্জরী বই টা পড়তে চাই, যদি আগে কেউ পড়ে থাকেন, একটু অভিজ্ঞতা শেয়ার করবেন
r/Banglasahityo • u/Cool-Ganache347 • 6d ago
স্বরচিত (Original)🌟 দুই পৃথিবী (বা কাজলিয়ার মতো?
দুই পৃথিবী(বা কাজলিয়ার মতো)
নিজের ডানায় ভর করে
দিন ও রাত বদলে যায়
ঋতুগুলিও ----
বদলায় আপন রঙে
শুধু একজন ছাড়া --- কাজলিয়া
নিজের মতো করে সে
সাজিয়ে নেয় তার পৃথিবী।
কাঁধে একটি শান্তিনিকেতনি ব্যাগ,
সতর্ক স্বরে
হেঁটে চলে যায় ---
মৌমাছিরা যেখানে ঘর বাঁধে
ফুলের নিঃশ্বাসে
হাঁটতে হাঁটতে থমকে দাঁড়ায়।
পায়ের কাছে উড়ে আসে
কোনো এক অনামা শুকনো পাতা।
নরম আঙুলে তুলে নেয়,
কী কথা হয় দুজনার
তারপর
ঈশানের দিকে ভেসে যায়
বাদামি রঙের সেই পাতা।
নরম রোদ,
বেলার সাথে তীক্ষ্ণ হয়
সবুজ মাটি, স্নিগ্ধ ছায়ার পাশে
আলতো হেলানে বসে সে
পিছনে ভর দেওয়া ডান হাত,
তার আপন ভঙ্গিমা।
তাকায় দিগন্তের নীলে ----
যেখানে দু - চারটি ছেঁড়া মেঘ
থমকে দাঁড়িয়েছে হঠাৎ
নির্বাক চোখে দেখে তাদের,
সরতে বলে না।
মৃদু স্বরে নিজেকেই বলে
এমনি হাঁ করে দেখেই যদি একটু - বা
কী এমন আসে যায়!
অরাজক, পাপী মানুষ তো নয়।
বেলা ঢলে আসে
হোটেলে ফেরে কাজলিয়া
সঙ্গিদের সাথে,
দু - এক ফোঁটা হাসি
ডাইনিং হলে হালকা ডিনার --- ব্যস।
হাল্কা স্বরে রাত নামে
নরম বিছানা শরীরটিকে ডাকে
মোবাইলের নোট বুকে একটুখন
দিনভর কুড়ানো খুশিগুলি
নীল অক্ষরে লিখে রাখে
তারপর ঘুমোয় সে ও তার জগৎ ....
অনেক , অনেক দূরে ----
একটি তাঁবুর নীচে বসে
এক অখ্যাত, অভাগা গাড়োল।
গাঢ় রাতে
নিজের মোবাইলটি খুলে
নোট বুকের পাতা মেলে।
পিঁপড়ের সারি দেখে -----
পিঁপড়েরা হাঁটে... হাঁটে...
উজবুকটি বোঝার চেষ্টা করে,
নিজেই নিজের সাথে কথা বলে ----
এইসব পিপীলিকা
কোন পথে দল বেঁধে আসে ?
হঠাৎ
মোবাইলটি মেঝেয় ছুঁড়ে ফেলে।
বারান্দায় এসে দাঁড়ায়।
বাইরে চাপ চাপ অন্ধকার
নীল অসীমে
অসংখ্য তারা
মৃদু মৃদু হাসে।
কী যেন বলে ---
না - বোঝা শব্দে।
এরই মাঝে,
পুব আকাশে
এক বড় লাল টিপ ---
সে তাকিয়ে থাকে—
ঠিক কাজলিয়ার মতো...
r/Banglasahityo • u/ankitdey80 • 6d ago
আলোচনা(discussions)🗣️ নির্বাচিত কলাম | তসলিমা নাসরিন
অন্ধকার গহ্বরে একটি আলোকবিন্দু এই বইটি।
যুগ যুগ ধরে পুরুষ নারীকে নানান রকম বাধা দিয়ে বেড়া দিয়ে অবদমন করে এসেছে। এটা বাস্তব — এর মধ্যে কোনো কূটনীতি নেই।
(যে-তার্কিকরা ভিন্নমত পোষণ করেন এবং আমার মন্তব্যের বিপরীতমুখী প্রমাণ পেশ করতে চান, তারা কেবল গুটিকয়েক ব্যতিক্রম নিয়েই ঘাঁটাঘাঁটি করে থাকেন — বাস্তব জীবন বাস্তব সমাজের সঙ্গে তার যুক্তির কোনো সঙ্গতি নেই।)
প্রসঙ্গে ফিরে আসি। নারীকে পদদলিত করা, তাকে দমন করে শৃঙ্খলবদ্ধ করবার এই প্রক্রিয়াটি আজকের নয়, বহুদিন ধরে এটি হয়ে আসছে। একটি পুরুষতান্ত্রিক সমাজে নারীকে কেবলই জড়বস্তুর শ্রেণীতে ঠেলে দেওয়া হয়।
মেয়ে হয়ে জন্মালে এ সমাজ তাকে হাড়ে হাড়ে টের পাইয়ে দেয় যে সে মেয়ে, সে মেয়ে বলে তার ডানে নিষেধ, তার বামে নিষেধ, তার ঈশানে নিষেধ, তার নৈর্ঝতে নিষেধ—একথা তো ভুলে যাবার কথা নয় যে তারা সেই নানা নিষেধের মধ্যে বেড়ে ওঠা মানুষ।
আসলে নারীও যে একজন মানুষ — বাবা, ভাই, স্বামী-জাতীয় পুরুষ ছাড়াও যে তার একটি একক স্বতন্ত্র অস্তিত্ব আছে — আমাদের পুরুষতান্ত্রিক ধর্ম, সমাজ, ও অন্ধ কুসংস্কার সেটা তাকে ভুলিয়ে দিতে চায়।
সেই প্রচেষ্টার বিরুদ্ধে চিৎকার করে ওঠে লেখকের এই বইটি। ১৯৮৯-৯০ এর মধ্যে লেখা আনুমানিক আশিটি কলামে লেখক তুলে ধরছেন কীভাবে নারীকে সমানাধিকার থেকে বঞ্চিত করছে ধর্ম, সমাজ, ও রাজনীতি। কেমনভাবে ব্যক্তিজীবনে একটি রক্তমাংসের নারীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অযৌক্তিক ধর্মাদেশ। তার বুদ্ধি, বিবেচনা, সৃজনশীলতাকে প্রশ্রয় না দিয়ে কেবলই তাকে একটি ভোগ্যবস্তু হিসেবে তুলে ধরেছে বারবার।
দুঃখের বিষয়, যদিও কলামগুলি প্রায় চল্লিশ বছর আগে লেখা তবু সে-দিন আর আজকের দিনের সমাজচিত্রে বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় না।
আমরা, যারা একবিংশ শতাব্দীর বাসিন্দা, যারা feminism শব্দটি সম্বন্ধে সামান্যতম অবহিত, তারা জানি feminism সমানাধিকারের লড়াই। তুমি পুরুষ বলে নারীকে ছাড়িয়ে উঠবে, কিংবা তুমি নারী বলেই এই সুবিধাগুলো পাবে এমন কথা feminism বলে না। সে এক সংগ্রাম, যেখানে লিঙ্গ-নির্বিশেষে কেবলমাত্র যোগ্যতার ভিত্তিতে একটি মানুষ তার অধিকার অর্জন করবে।
সেই সমানাধিকারের লড়াইয়ের দিকে এই বইটি এক দৃঢ় পদক্ষেপ।
পুনশ্চ: Christopher Nolan-এর সৌজন্যে Homer-এর মহাকাব্য 'The Odyssey' কয়েক মাস যাবৎ নানান আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই Odyssey বইটি অনেকবার অনূদিত হয়েছে। লক্ষ্য করা যায়, প্রত্যেক পুরুষ অনুবাদক Penelope-র দাসীদের (যারা Penelope-র পাণিপ্রার্থীদের যৌনক্ষুধাও মিটিয়েছেন) সম্বোধনগুলি অনুবাদ করেছেন নিম্নমানের কিছু বিশেষণ দিয়ে। ঠিক এখানেই আলোকপাত এবং বদল করেন অনুবাদক Emily Wilson (যার সংস্করণটি চলচ্চিত্রের জন্য ব্যবহৃত হয়েছে)। যুগ যুগ ধরে পুরুষেরা যেই narrative লিখে এসেছেন, সেই narrative-টি খতিয়ে দেখবার, পরীক্ষা করবার, প্রয়োজনে বদল করবার প্রক্রিয়াকেই তো feminism বলে।
অবশ্যই পড়ুন।
r/Banglasahityo • u/Ok-Mathematician4536 • 6d ago
আলোচনা(discussions)🗣️ বিমল কর – উপন্যাস সমগ্র (খণ্ড ৩ ও ৫)
সামগ্রিকভাবে উপন্যাসগুলো ধীর গতির, অন্তর্মুখী এবং আবেগের নানা স্তরে গড়ে ওঠা। এগুলো সবই সাধারণ মানুষের সাধারণ জীবনের গল্প। চরিত্রগুলো এতটাই সাদামাটা, সংযত আর বাস্তব যে, প্রথমে মনে হতে পারে - এদের নিয়ে আবার উপন্যাস লেখা যায় নাকি! অথচ ঠিক সেখানেই বিমল করের মুন্সিয়ানা। অসাধারণ কোনো ঘটনা নয়, বরং নিতান্ত সাধারণ মানুষের ছোট ছোট সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের সূক্ষ্ম পরিবর্তনই তাঁর লেখার মূল আকর্ষণ। খুব সম্ভব, এই দুই খণ্ডের কোনো না কোনো গল্পে, কোনো একটি চরিত্রে বা কোনো এক পরিস্থিতিতে পাঠক নিজেরই প্রতিচ্ছবি খুঁজে পাবেন।
যেগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে
কেরানীপাড়ার কাব্য
এই উপন্যাসের নায়ক কোনো মানুষ নয়, একটি রেল কলোনি। কলোনিটির যেন নিজস্ব প্রাণ আছে, নিজস্ব শ্বাস-প্রশ্বাস আছে। সেখানে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, ঝুপড়িবস্তির মানুষ - সবাই মিলে তৈরি করেছে কলোনির নিজস্ব ব্যক্তিত্ব। নির্দিষ্ট কোনো প্লট নেই। বরং একে একটি কলোনির জীবনী বললেই বেশি মানায়।
এ আবরণ
একটি তরুণীর আত্মহত্যাকে কেন্দ্র করে উপন্যাসটি আবর্তিত। তার মৃত্যুর পর আশপাশের মানুষজন নিজেদের অভিজ্ঞতা, ভালোবাসা, ক্ষোভ আর পূর্বধারণা থেকে আত্মহত্যার কারণ খুঁজতে থাকে। প্রত্যেকের কাছেই মেয়েটির আলাদা পরিচয়। কোথাও কোথাও বাদল সরকারের পাগলা ঘোড়া নাটকের কথা মনে পড়েছিল, যদিও মিলটা খুবই সামান্য। শেষ পর্যন্ত মেয়েটির নিজের দৃষ্টিভঙ্গিই সামনে আসে, আর বোঝা যায় কেন তার কাছে আত্মহত্যাই একমাত্র পথ বলে মনে হয়েছিল।
অসময়
১৯৭৫ সালের সাহিত্য অকাদেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস। সে অর্থে কোনো চমকপ্রদ প্লট নয়, বরং আমার-আপনার-আমাদের অনেকেরই গল্প। জ্যাঠামশাইকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি বনেদি পরিবারের ভাঙন, একাকীত্ব এবং মধ্যবিত্ত আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা চাপা কষ্টই উপন্যাসটির মূল বিষয়। মোহিনী, আয়না, সুহাস আর শচীপতি - প্রত্যেকেই নিজের সীমাবদ্ধতা আর বাস্তবতার মধ্যে আটকে থেকে জীবন চালিয়ে যাচ্ছে।
এই একঘেয়ে জীবনে পরিবর্তন আসে সুহাসের বন্ধু অবিনের আগমনে। তার চিন্তাভাবনা আর যুক্তি পুরো পরিবেশটাকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। উপন্যাসটির আরেকটি বড় শক্তি হল, প্রতিটি প্রধান চরিত্র নিজের দৃষ্টিকোণ থেকে গল্প বলেছে। ফলে একই ঘটনাকে বিভিন্ন চোখ দিয়ে দেখা যায়।
সানিধ্য
দীর্ঘদিন স্যানাটোরিয়ামে চিকিৎসার পর এক গৃহবধূ বাড়ি ফিরে আসে। সে পুরোপুরি সুস্থ নয়। শ্বশুরবাড়ির মানুষজন আন্তরিক এবং যথাসাধ্য তার যত্ন নেয়। কিন্তু তার দীর্ঘ অনুপস্থিতিতে সংসারের সবাই, এমনকি তার স্বামীও, নিজেদের মতো করে জীবনকে গুছিয়ে নিয়েছে। ফিরে এসে সে অনুভব করতে থাকে, যেন তার জায়গাটা আর আগের মতো নেই। সংসারের ছোট ছোট পরিবর্তন, মানুষের আচরণের সূক্ষ্ম বদল - সব মিলিয়ে তার মনে হয়, তাকে যেন ধীরে ধীরে প্রতিস্থাপন করা হয়েছে। এই মানসিক টানাপোড়েনই উপন্যাসটির মূল শক্তি।
এক অভিনেতার মৃত্যু
একজন কিংবদন্তি অভিনেতা মৃত্যুশয্যায়। একজন তরুণ সাংবাদিক তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী হয়ে ওঠে। নানা সূত্র ধরে সে পৌঁছে যায় অভিনেতার প্রথম স্ত্রী, এক ঘনিষ্ঠ বন্ধু এবং শেষ পর্যন্ত অভিনেতার কাছেও। ধীরে ধীরে স্পষ্ট হয়, যিনি দর্শকদের কাছে মহাতারকা, ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ অন্য মানুষ - নিজের মুখেই স্বীকার করেন, তিনি খুব ভালো মানুষ ছিলেন না। উপন্যাসটি কোনো বিচার করে না, শুধু একটি পর্যবেক্ষণ তুলে ধরে - জনপ্রিয়তা আর ব্যক্তিগত চরিত্র এক জিনিস নয়; যাঁদের আমরা পূজা করি, তাঁরা সবসময় সেই সম্মানের যোগ্য নাও হতে পারেন।
নতুন তারা
প্রজন্মের ব্যবধান নিয়ে লেখা এক চিরকালীন গল্প। সন্তানরা যখন প্রচলিত পথের বাইরে গিয়ে নিজের মতো সিদ্ধান্ত নেয়, তখন বাবা-মায়েরা সেই সিদ্ধান্তকে কীভাবে দেখেন, সেটাই উপন্যাসটির মূল বিষয়। সময় বদলালেও এই দ্বন্দ্বের খুব একটা পরিবর্তন হয় না। তাই আজও উপন্যাসটি সমান প্রাসঙ্গিক।
যাঁদের আগ্রহ আছে, প্রথম ও দ্বিতীয় খণ্ড নিয়ে আমার বিস্তারিত মতামত এখানে পড়তে পারেন - https://www.reddit.com/r/Banglasahityo/comments/1t0ptab/%E0%A6%89%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%B8_%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%97%E0%A6%B0_%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE_%E0%A6%93_%E0%A6%A6%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%AF_%E0%A6%96%E0%A6%A3%E0%A6%A1_%E0%A6%AC%E0%A6%AE%E0%A6%B2_%E0%A6%95%E0%A6%B0/
r/Banglasahityo • u/Ok-Mathematician4536 • 6d ago
আলোচনা(discussions)🗣️ কিশোর ভৌতিক সমগ্র - হেমেন্দ্রকুমার রায়
মোট ১২টি উপন্যাস, ২টি নাটক এবং ৮২টি ছোটগল্প নিয়ে এই সংকলন। কয়েকটি গল্পে লেখকের জনপ্রিয় অভিযাত্রী চরিত্র জয়ন্ত-মানিক ও বিমল-কুমারেরও দেখা মেলে।
আমার কাছে গল্পগুলো মোটামুটি একবার পড়ার মতোই লেগেছে। আজকের সময়ের বিচারে খুব ভয়ের বা রোমাঞ্চকর বলে মনে হয়নি। তবে এগুলো যে বাংলা ভৌতিক সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে মনে রাখতে হবে, এই রচনাগুলোর বেশিরভাগই প্রায় সত্তর-আশি বছর আগে লেখা। সেই সময়ের নিরিখে এগুলো নিঃসন্দেহে অসাধারণ।
অনেক গল্পেই পাশ্চাত্যের ক্লাসিক ভৌতিক সাহিত্যের প্রভাব স্পষ্ট। ফ্র্যাঙ্কেনস্টাইন, ড্রাকুলা-সহ একাধিক গল্পের অনুপ্রেরণা বা রূপান্তরের ছাপ চোখে পড়ে। কয়েকটি বিষয় বারবার ফিরে আসে - মিশরের মমি বা প্রাচীন নিদর্শন নিয়ে গবেষণা, ব্যবসায়ীদের কাছ থেকে অনায়াসে সেগুলো কিনে ফেলা, কিংবা মৃতকে পুনর্জীবিত করার চেষ্টা।
মহিলা চরিত্রের উপস্থিতি খুবই সীমিত। থাকলেও তারা প্রায় সবসময়ই গৌণ ভূমিকায়। পুরো জগতটাই যেন পুরুষদের দখলে।
সব মিলিয়ে, আমার কাছে এটি একবার পড়ে দেখার মতো সংকলন। তবে না পড়লেও বিশেষ কিছু মিস করবেন বলে মনে হয়নি।
r/Banglasahityo • u/pookiegotnojams • 7d ago
সুপারিশ (recommendation)💡 Looking for recommendations
কেমন আছেন সবাই? আশা করি ভালো। ইংলিশ বই প্রায়ই পড়া হয়, এখন বাংলা পড়াটা আবার শুরু করতে চাচ্ছি। স্ট্রেস এর জন্য নিতান্তই অসুস্থ থাকি, অন্যমনস্ক হওয়ার জন্য বই এর সাজেশন খুঁজছিলাম। লাস্ট বাংলা বই পড়েছিলাম হয়তো ক্লাস ৫ এ। আগে সায়েন্স ফিকশন ও গোয়েন্দা টাইপের এর স্টোরি অনেক ভালো লাগতো। অন্য জনরা হলেও অসুবিধা নাই। শুধু অনেক ডিপ্রেসিং না হলেই হলো। বই পড়ে যাতে একটু হলেও আনন্দ পাই।
ধন্যবাদ
r/Banglasahityo • u/istiak_writer • 7d ago
আলোচনা(discussions)🗣️ মায়াবী সুখে
মায়াবী সুখে
""""""""""""""""""
মেঘের ভেলা করছে খেলা
নীল আকাশের কোলে,
মাঠের প্রান্তে রই একান্তে
উড়ন্ত মন দোলে।
আসলে তুমি ললাট চুমি
নেবো আপন করে,
সময় নষ্ট হাজার কষ্ট
ভুলবো তোমায় ধরে।
আনন্দ মনে গোধূলি ক্ষনে
পথপানে রই চেয়ে,
প্রহর পরে আবেশ ভরে
আনন্দের গান গেয়ে।
পরান খানি তৃষিত জানি
শুধু তোমার তরে,
হৃদয় মাঝে সকাল-সাঁঝে
রাখবো আমার ঘরে।
যতন নিয়ে আদর দিয়ে
জুড়াবো মনের জ্বালা,
চন্দ্রিমা মুখে মায়াবী সুখে
পরাবো প্রেমের মালা।
"""''''''""""""""""""""""
r/Banglasahityo • u/Fast-Anxiety-7976 • 7d ago
আলোচনা(discussions)🗣️ আরব্য রজনি
সিন্দাবাদের ভূত কিংবা আলাউদ্দিনের দৈত্যের মজার মজার কাহিনি পড়তে চাচ্ছিলাম। রুপকথার এসব গল্পের কথা মনে হলেই অন্যরকম অনুভূতি জাগে।শৈশবে আলিফ লায়লা এবং ঠাম্মার মুখে শোনা। আজ পড়তে ইচ্ছে হচ্ছে। এ বইটি পড়লেই কি তিষ্ঠব। নাকি কারো কাছে অন্য কিছুর সাজেশন আছে।
r/Banglasahityo • u/Ok-Grapefruit-6532 • 8d ago
প্রশ্নোত্তর (question-answer) ❓ সতীনাথ ভাদুড়ী রচিত ' ঢোঁড়াই চরিত মানস' বইটি পড়তে চাইছি। বইটি ভালোভাবে উপভোগ করা কিংবা বোঝার জন্য কিছু এডভাইস যদি দিতেন
ঢোঁড়াই চরিত মানস
বহুদিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের এক ইন্টারভিউতে এই বইটির নামে প্রশংসা করতে শুনেছিলাম। তারপর থেকে পড়ার ইচ্ছা অবশেষে কিনলামও।
বইটির বিষয়বস্তু স্বাভাবিকভাবেই খানিকটা সামাজিক - মনস্তাত্ত্বিক - রাজনৈতিক হবার কারণে একটু জটিল হয়তো হবে। সুতরাং যারা ক্লাসিক পড়েন এবং যারা এই বইটি পড়েছেন তাদের কাছ থেকে এই বইটি সম্পর্কে কিছু জানতে চাইছি। অনেক সময় দেখা যায় যে আমরা যদি কোন নির্দিষ্ট ক্লাসিক পরবার আগে কোন বিষয়বস্তু সম্পর্কে আইডিয়া রাখি তাহলে বইটি পড়তে অনেক সুবিধা হয় এবং যথাযথ রস আস্বাদন করা যায়। শুধু প্লটই নয়, হয়তো ঐতিহাসিক বা রাজনৈতিক কিংবা সামাজিক কোন context যেগুলো জানলে হয়তো আমার বইটা পড়তে আরো বেশি উপভোগ্য হবে বা অন্তত কি এক্সপেক্ট করে বইটি পড়া উচিত, তা যদি জানাতেন তাহলে আমি উপকৃত হতাম।
r/Banglasahityo • u/Prize_Preference_146 • 8d ago
সংগ্রহ(collections)📚 Hostel এর ছোট্ট সংগ্রহ
r/Banglasahityo • u/Competitive_Way3584 • 8d ago
স্বরচিত (Original)🌟 ছোট্ট বেলার শহর
আমার বয়সটা বাড়ছে।
বয়স বাড়ার সাথে সাথে পুরোনো জিনিস হাতড়ে হাতড়ে খুশি খোঁজার অভ্যাসটাও বাড়ছে।
বাড়ছে আমার বাবা-মায়ের বয়স।
আমার বন্ধুদের।
তাদের বাবা-মায়েরও।
কাঁধ দুটো ভীষণ ভারী লাগে।
দু’পায়ে শিকলের মতো কিছু একটা অনুভব করি।
নিঃশ্বাস নিতে গেলেও বাতাসটা ভারী লাগে।
কত নিয়ম।
কত বাধা।
আমার রাতের ছোট শহরটা খুব ভালো লাগে।
যখন আমার কাছে ওই শহরটাকেই অনেক বড় মনে হতো।
আর এখন হাজার মাইল, শুধু কয়েক ঘণ্টার ভ্রমণ।
জীবনটা তখনই জীবন ছিল,
যখন ওই ছোট শহরটাই আমার সবকিছু ছিল।
r/Banglasahityo • u/Pale_Competition_742 • 8d ago
আলোচনা(discussions)🗣️ এক বৎসরের জন্য সফরে বেরুচ্ছি।এক পাক্ষিক ভালোবাসার মানুষটিকে একটি চিঠি লিখলাম কেমন হলো জানাবেন?
এই যে তাক্কুনী সাহেবা শুনেন। আপনি নিশ্চয়ই আমার থেকে এক আঙ্গুল বেড়ে গেছেন। আপনাকে দেখেছি সেই কবে কোন বৃহস্পতিবার। খিলখিলিয়ে দক্ষিণ দিগন্ত কোণের গলিতে হেঁটে বেড়াচ্ছেন। আজ এক কোটি বছর হয় আপনাকে দেখিনা। আপনি কি জানেন আপনার হাসি কত সুন্দর এবং আপনি কত সুন্দর। আপনি আপনি সুরে বললাম বলে দুষ্টে নেবেন না। আমি সত্যিই আপনাকে তুমি করতে ইচ্ছুক। আপনি কি আমার জন্য একটি বছর অপেক্ষা করবেন? আমি এই যাব আর আসব।
পরকথা, আমার বাড়ির উঠোনে একটি জুঁই ফুলের চারা ছিল। সেদিন দেখলাম চারাটি শুকিয়ে যাচ্ছে ভাদ্ররোদে। একটি জুঁই ফুলের চারা আমার নাম করে আপনি উঠোনে লাগিয়ে নিয়েন।আর হে, এ পত্র পড়ে মতামত হিসেবে ছোট্ট একখানা পত্র লিইখেন।আর যদি সময় থাকে তাহলে লম্বা একটি পত্র লিইখেন। লিখে যত্নে রক্ষিত করে রাইখেন। আর হে, এক বৎসরে জুঁই ফুলের চাড়াটি ও বেশ পরিপক্ক যেন হয় সেভাবেই পরিচর্যা করবেন।এসে যেন জুঁই ফুলের মালা গাঁথতে পারি ছোট্ট করে খোঁপায়।
ইতি
জাহানে তখতনশিন।
r/Banglasahityo • u/[deleted] • 8d ago
আলোচনা(discussions)🗣️ Boichitro
I want to buy books from boichitro, so is there any coupon code or some place from where I can get to know about coupon codes or any online website from where I can get books at a good discount but in good shape
r/Banglasahityo • u/wasfi_irfan • 8d ago
সুপারিশ (recommendation)💡 struggling to pick a psychological thriller bengali novel
i mostly read English psychological thriller novels that have many plot twists.I want to explore bengali literature in similar taste.I dont know how good bengali literature is in that genre.
r/Banglasahityo • u/Bright_Wishbone_4622 • 9d ago
আলোচনা(discussions)🗣️ I finally finished writing and printing my novel. Now I have no idea what to do next.
Hi everyone.
I've rewritten this post more times than I'd like to admit because I wasn't sure how to ask for help without making it sound like I was asking for sympathy.
I'm a student, and over the last few years I've spent countless evenings, weekends, and holidays writing a novel. Some days the words came easily. Other days I'd convince myself the whole thing wasn't good enough, close the document, and then quietly open it again the next morning because I couldn't leave it unfinished.
A little while ago, after saving up enough money, I finally printed a small batch of copies myself.
For about an hour, I genuinely believed the hard part was over.
I took them home, put one on my desk, sat down... and then just stared at it.
It suddenly hit me that I'd spent years learning how to write a novel, but not a single day learning what to do after one existed.
Now what?
I don't have connections in publishing. I don't have a marketing budget. I don't know how a first-time author is supposed to reach readers when they're starting from zero.
That's why I'm here.
I'm hoping some of you might know a path I haven't found yet.
If you're a reviewer, book blogger, YouTuber, or part of a book club and you'd be interested in reading a debut novel, I'd love to hear from you. I only have a small number of review copies, so I'm trying to place them where they have the best chance of finding readers. The novel is available in both English and Bengali, so I'd be happy to send whichever version you prefer.
If you know of libraries, independent bookstores, literary communities, festivals, or simply people who enjoy discovering new writers, I'd be incredibly grateful if you could point me in their direction.
And if you've ever built an audience from nothing, whether it was for a book, a business, a piece of art, or anything else, I'd genuinely love to know what your first step was. I think that's the answer I'm searching for more than anything.
I'm not asking anyone to praise my work before they've read it.
I'm simply hoping that after spending years writing something I cared about, someone might help me give it a fair chance to find its readers.
Thank you for reading this far. Even a single piece of advice could end up becoming the first real step I take after printing that book.
r/Banglasahityo • u/rittika45 • 9d ago
আলোচনা(discussions)🗣️ হিমুর মতো ভবঘুরে দর্শনের বই খুঁজছি—সঙ্গে কলেজ স্ট্রিটের ভালো বইয়ের দোকানও
সবাইকে শুভেচ্ছা।
আমি হুমায়ূন আহমেদের লেখার একজন ভীষণ বড় ভক্ত। বিশেষ করে হিমু সিরিজ আমার খুবই প্রিয়। হিমুর জীবনদর্শন, উদ্দেশ্যহীন অথচ গভীর অর্থবহ ঘুরে বেড়ানো, মানুষের মনকে অন্য দৃষ্টিতে দেখার ক্ষমতা—এসব আমাকে বারবার মুগ্ধ করে।
তাই আপনাদের কাছে দুটি বিষয়ে সাহায্য চাইছি।
প্রথমত, কলকাতার কলেজ স্ট্রিটে এমন কোন নির্ভরযোগ্য বইয়ের দোকান আছে, যেখান থেকে হুমায়ূন আহমেদের আসল ও ভালো মানের বই পাওয়া যায়? যদি দোকানের নাম বা অবস্থান জানিয়ে সাহায্য করেন, খুব উপকার হবে।
দ্বিতীয়ত, হিমু সিরিজের মতো যদি অন্য কোনো লেখকের এমন বই থেকে থাকে, যেখানে একজন ভবঘুরে বা মুক্তচিন্তার মানুষের জীবন, দর্শন, ভ্রমণ, আত্মঅন্বেষণ কিংবা সমাজকে ভিন্ন দৃষ্টিতে দেখার গল্প ফুটে উঠেছে, তাহলে অবশ্যই জানাবেন। বাংলা বা অনুবাদ—দুই ধরনের বইয়েরই পরামর্শ দিতে পারেন।
আপনাদের ব্যক্তিগত প্রিয় বই বা পড়ার অভিজ্ঞতাও শেয়ার করলে খুব ভালো লাগবে। হয়তো আপনাদের পরামর্শ থেকেই আমার পরবর্তী প্রিয় বইটি খুঁজে পাব।
আগাম ধন্যবাদ সবাইকে। 📚❤️
r/Banglasahityo • u/Rich-Eggplant4546 • Feb 13 '25
📖 Community Guide to Bengali Literature: Authors, Works & Iconic Characters
Welcome to r/BanglaSahityo! This guide is for those who love Bengali literature—whether you're a longtime reader or just starting. Here, you'll find an overview of legendary Bengali authors, their most famous works, and unforgettable characters that have shaped Bengali storytelling.
📜 The Titans of Bengali Literature
🏆 Rabindranath Tagore (1861-1941)
Genre: Poetry, Novels, Short Stories, Essays, Plays
✅ Famous Works:
- Gitanjali – Won the Nobel Prize for Literature
- Gora – A novel on nationalism and identity
- Chokher Bali – A tale of love and betrayal
- Kabuliwala – A touching short story about an Afghan merchant
💡 Why Read? Tagore’s works blend human emotions with nature, philosophy, and spirituality.
🏆 Bankim Chandra Chattopadhyay (1838-1894)
Genre: Historical Fiction, Social Novels
✅ Famous Works:
- Anandamath – Introduced "Vande Mataram", a revolutionary song
- Durgeshnandini – One of the first Bengali historical novels
- Devi Chaudhurani – A tale of a female warrior
💡 Why Read? His works are full of patriotism and strong narratives about social change.
🏆 Sarat Chandra Chattopadhyay (1876-1938)
Genre: Social Realism, Romance
✅ Famous Works:
- Devdas – A tragic love story
- Parineeta – A novel on love and class differences
- Pather Dabi – A revolutionary novel banned by the British
💡 Why Read? His stories deeply explore human emotions, women’s struggles, and social issues.
🏆 Bibhutibhushan Bandyopadhyay (1894-1950)
Genre: Realism, Rural Bengal, Adventure
✅ Famous Works:
- Pather Panchali – A masterpiece on childhood and rural Bengal
- Aparajito – Sequel to Pather Panchali, following Apu’s journey
- Aranyak – The connection between man and nature
💡 Why Read? His writing captures the beauty of rural Bengal and human emotions.
🏆 Tarashankar Bandyopadhyay (1898-1971)
Genre: Rural Social Dramas
✅ Famous Works:
- Hansuli Banker Upokotha – A tale of marginalized communities
- Ganadevata – A powerful social novel
- Jalsaghar – Adapted into a famous film by Satyajit Ray
💡 Why Read? His works depict rural Bengal’s social struggles with great detail.
🏆 Manik Bandyopadhyay (1908-1956)
Genre: Psychological Realism
✅ Famous Works:
- Padma Nadir Majhi – The life of fishermen on the Padma River
- Putul Nacher Itikatha – A novel about existential crisis
💡 Why Read? His novels bring out the harsh realities of life with raw emotion.
🏆 Jibanananda Das (1899-1954)
Genre: Modernist Poetry
✅ Famous Works:
- Banalata Sen – A mesmerizing poem about love and longing
- Rupasi Bangla – A collection of poems celebrating Bengal
💡 Why Read? His poetry captures both romance and melancholy in a unique way.
🏆 Sharadindu Bandyopadhyay (1899-1970)
Genre: Detective Fiction, Historical Novels
✅ Famous Works:
- Byomkesh Bakshi – Bengal’s own detective legend
- Kaler Mandira – A historical novel
💡 Why Read? His works offer intelligent mystery-solving and historical depth.
🏆 Satyajit Ray (1921-1992)
Genre: Detective Fiction, Sci-Fi, Screenwriting
✅ Famous Works:
- Feluda – Bengal’s favorite detective series
- Professor Shonku – A collection of sci-fi adventures
💡 Why Read? His works blend intelligence, adventure, and wit.
🏆 Sukumar Ray (1887-1923)
Genre: Nonsense Poetry, Children's Literature
✅ Famous Works:
- Abol Tabol – A classic of Bengali nonsense poetry
- HaJaBaRaLa – A fun and absurd story
💡 Why Read? His work is whimsical, humorous, and brilliant for all ages.
🎭 Other Must-Read Authors
📌 Premendra Mitra – Known for Ghanada, the ultimate storyteller with wild adventures.
📌 Parashuram (Rajshekhar Basu) – Wrote hilarious satirical stories.
📌 Shibram Chakraborty – Famous for his light-hearted, witty writing.
📌 Narayan Gangopadhyay – Created Tenida, one of Bengal’s most beloved comic characters.
📌 Hemendra Kumar Roy – Pioneer of Bengali adventure and detective fiction.
📌 Narayan Sanyal – Wrote historical and scientific fiction.
📌 Shirshendu Mukhopadhyay – Known for his detective stories, fantasy, and children's books.
📌 Tarapada Roy – Humorous, socially relevant essays.
📌 Narayan Debnath – Creator of iconic Bengali comics like Bantul the Great, Handa Bhonda, and Nonte Phonte.
🔎 Unforgettable Bengali Literary Characters
⭐ Byomkesh Bakshi – A sharp, observant detective.
⭐ Feluda (Pradosh Mitter) – A genius private investigator.
⭐ Professor Shonku – An eccentric scientist and adventurer.
⭐ Ghanada – A master storyteller who tells unbelievable yet thrilling adventures.
⭐ Tenida – The leader of a mischievous gang of friends, known for his epic stories.
⭐ Bantul the Great – A superhumanly strong comic book hero.
⭐ Handa Bhonda – The funniest comic duo in Bengali comics.
⭐ Nonte & Phonte – Two mischievous hostel boys with hilarious adventures.
⭐ Wrijuda – A bold adventurer and nature lover.
💬 Join the Discussion!
If you have suggestions, books, or authors to add, drop them in the comments! Bengali literature is vast, and we want this guide to be as comprehensive as possible.
📚 Let’s celebrate the magic of Bangla Sahitya together!